- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
প্রকাশিত: ০৪. মে. ২০২৬ | সোমবার
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মার্কেট বন্ধ করে রাখার অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা।
জেলা প্রশাসকের নির্দেশ বন্ধ করে দেওয়া কালেক্টরেট মসজিদ মার্কেট খুলে দেওয়ার দাবিতে সোমবার (০৪ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছেন তারা।
নগরের কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বন্ধ মার্কেটের ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৮ সাল থেকে দরপত্রের ভিত্তিতে এককালীন টাকা দিয়ে দোকানকোটা বরাদ্দ নিয়ে কালেক্টরেট মসজিদ মার্কেটে ব্যবসা শুরু করেন ব্যবসায়ীরা। ২৭/২৮ বছর ধরে ব্যবসা করার পর তিন দিনের নোটিশে তাদের বের করে দিয়ে দোকানকোটায় তালা দেওয়া হয়।
ব্যবসায়ীরা জানান, ১০ মার্চ চিঠি দিয়ে তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেন জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও মাত্র তিনদিনের নোটিশ দিয়ে ব্যবসায়ীদের উচ্ছেদ করার এমন নজির বাংলাদেশের ইতিহাস নেই।
মানববন্ধনে সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতি সিলেটের সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কালেক্টরেট মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
[hupso]
