- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- কাজের মেয়ের অবৈধ কর্মের মাসুল দিলেন গৃহকর্তা -গৃহকর্ত্রী
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
» ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে নিচে পড়ে আলমগীর (২৮) নামের এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের ৫ তলার সিঁড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার লতিয়ার পাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আলমগীর।
তিনি হাসপাতালের ৫ তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন পাঁচ তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে লাফ দিয়ে পড়ে তার মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।
[hupso]