- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» সিলেটের মানুষ আমাকে এত ভালবেসে এমপি হওয়ার আগে আমি জানতামনা
প্রকাশিত: ১০. মার্চ. ২০২৪ | রবিবার
সম্মিলিতভাবে আলোকিত, উন্নত ও স্মার্ট সিলেট গড়ার অঙ্গিকার করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাকে প্রদত্ত নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের প্রতি অত্যন্ত আন্তরিক। যখন যা দাবি করেছি, তখনই তিনি সেটা বাস্তবায়ন করেছেন। সিলেটে চলমান অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েগেলে সিলেট একটি স্মার্ট নগরীতে পরিণত হবে। আর আমরা যারা জনপ্রতিনিধি আছি সম্মিলিত ভাবে কাজ করলে সিলেটকে উন্নত এবং আধুনিক নগরীতে রূপান্তর করা যাবে।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ নগরীর মানুষ আমাকে এত ভালোবাসে এমপি হওয়ার আগে আমি জানতাম না। সবার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট থেকে নবনির্বাচিত সংরক্ষিত সংসদ সদস্য রুমা চক্রবর্তী।
[hupso]
