- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম
প্রকাশিত: ০৮. মে. ২০২৪ | বুধবার
জেলার ৪ উপজেলায়, আর বিভাগের মোট ১১টিতে আজ বুধবার (৮ মে) চলছে নির্বাচন। ভোট গ্রহণ জেলার ৪টি উপজেলা হচ্ছে- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ।
গোলাপগঞ্জ উপজেলার সদর উপজেলার কিছু কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপস্থিতি।
রোদ এবং গরমকে মনে রেখে বেলা বাড়ার আগেই ভোট দিতে এসেছেন অনেকেই।
এছাড়া সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিরগাও ইউনিয়নের গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে নারী পুরুষ ভোটারের সারি।
উল্লেখ্য, সিলেট বিভাগের ১১টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১১টি উপজেলা হচ্ছে- সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ, সুনামগঞ্জের দিরাই ও শাল্লা, মৌলভীবাজারের জুড়ি, কুলাউড়া ও বড়লেখা এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচং।
ভোটগ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এটি। ৪ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট জেলার ৪ উপজেলার বিভিন্ন কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছেন ভোটারও। অনেক বুথের সামনে ভোটারদের রয়েছে লম্বা সারি। সমানতালে আছেন নারী ভোটারও।
[hupso]