- হাসান মার্কেট পাবে অত্যাধুনিক রূপ: কাইয়ুম চৌধুরী
- সাহিত্য সংস্কৃতির চর্চা কমে যাওয়ায় সমাজে উগ্রতা ও অমানবিকতা বেড়েছে।
- বিয়ানীবাজারে ক্যালিওগ্রাফি প্রদর্শন চলছে
- শাকসু নির্বাচন ডিসেম্বরে
- যেখানে সংস্কৃতির চর্চা শক্তিশালী, সেখানে সহিংসতা কম: পুলিশ কমিশনার
- ১৩ নভেম্বর আতঙ্কিত দেশের মানুষ।
- সিলেট ৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী
- সিলেটের ৪ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- সাবেক মেয়রের মশাল মিছিল
- সিলেটে জাগপায় যোগদান উপলক্ষে সংবর্ধনা
» ঘন্টায় ঘন্টায় লোডশেডিং অতিষ্ট জনজীবন
প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার
সিলেট নগরীতে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হচ্ছে। চরম দুর্ভোগে রয়েছেন সাধারন মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘন্টা। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগিরা।সকাল থেকে শুরু লোডশেডিং। সিটি করপোরেশনের পানি সরবরাহের সময়টাতে লোডশেডিং মারাত্মক সমস্যা সৃষ্টি করে। পানির অভাবে গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হয়। শিশু- বৃদ্ধ পানির সংকটে গোসল খাওয়া পরিস্কার পরিচ্ছনতা কাজে সীমান দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায়, সিলেটে আজ সোমবার (২৪ জুন) ২০ শতাংশ লোডশেডিং হচ্ছে। ৮০ শতাংশ বিদ্যু পাচ্ছেন গ্রাহকরা। বিকেলে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ছিলো ২১৫ মেগাওয়াট আর সিলেট জেলায় ছিলো ১৪০ মেগাওয়াট।
নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা ইকবাল মিয়া বলেন, আজ প্রায় প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অন্তত চারবার লোডশেডিং হয়েছে।ঘন ঘন লোডশেডিংয়ের ফলে অনেক কাজে ঘটছে চরম ব্যাঘাত। বাসার শিশুরা পড়ালেখায় মনযোগ দিতে পারছে না। ফলে সবদিকেই ক্ষতি করছে এ লোডশেডিং।
আরামবাগ এলাকার ব্যবসায়ী শাহীন আহমদ বলেন, খুব বাজে অবস্থা। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন,আমরা গুরুত্ব সহকারে লোডশেডিং যাতে কমিয়ে আনা যায় এজন্য কাজ করছি।
[hupso]