- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» দক্ষিণ সুরমায় এক ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই,
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
আজ সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অস্ত্রের মুখে এক ব্যাংক কর্মচারীর কাছ থেকে ব্যাংকের নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী ওভারব্রিজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মচারীর শাহিন আহমেদ (৩০) দক্ষিণ সুরমা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
শাহিন আল আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার সহকারী হিসেবে কাজ করেন। সে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে।
শাহিন জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীর পাড় শাখা থেকে ব্যাংকের ১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন তিনি। পরে গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে ৩টি মোটরসাইলে করে ৬ ব্যাক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় সবার মাথায় হেলমেট ও মাক্স পরা ছিলো।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে কাজ করছি আমরা। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
[hupso]