- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে স্বামী-স্ত্রী দুজনই প্রার্থী হয়েছেন।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এম. নাসের রহমান। তিনি সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম. সাইফুর রহমানের ছেলে। নাসের রহমান এই আসনের সংসদ সদস্যও ছিলেন।
সোমবার (২৯ ডিসেম্বর) তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসেরের স্ত্রী রেজিনা নাসের। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।স্বামী-স্ত্রীর দুজনের প্রার্থী হওয়া নিয়ে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে।
এ ব্যাপারে তাদের দুজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বিকল্প হিসেবে স্ত্রীর মনোনয়নপত্র জমা দিয়েছেন নাসের রহমান। কোন কারণে তিনি নির্বাচন করতে না পারলে তার স্ত্রী এই আসনে প্রার্থী হবেন।
প্রায় একই ধরণের ঘটনা ঘটেছে সিলেট-২ আসনেও। এ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদের ছেলে আবরার ইলিয়াস।
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
