সর্বশেষ

» সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের

প্রকাশিত: ২২. মে. ২০২৬ | শুক্রবার

 

 

সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

 

গুরুতর আহতবস্থায় র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে (বিপি- ৯৮১৮২১৯২০৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিসিইউতে-২’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এসময় ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলার সাথে সাথে ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। এসময় র‌্যাবের সদস্য ইমন বিষয়টি দেখতে পেয়ে সে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সাথে সাথে ছিনতাইকারী র‍্যাব সদস্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি জানান, পরে অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

 

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার পর পরই ছুরিকাঘাতে করে ছিনতাইকারী। ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করায় অতিরিক্ত রক্ত করণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

[hupso]