- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» অনন্ত-বর্ষার এক যুগ
প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৩ | রবিবার
এক যুগ পার করলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গতকাল তাদের বিয়ের এক যুগ পূর্ণ হয়েছে। অনন্ত-বর্ষা তাদের ঘরোয়া আয়োজনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই তারকা দম্পতির ঘরে এসেছে দুই ছেলে। ২০১৪ সালে আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম নেয় আবরার ইবনে জলিল। বিবাহবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন অনন্ত ও বর্ষা।
এর আগে সংবাদমাধ্যমে বর্ষার সঙ্গে প্রেম আর বিয়ে নিয়ে অনন্ত বলেছিলেন, আমাদের বিয়ে হয়েছে ২০১১ সালে। তবে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় ২০০৮ সালে। বিয়ের পর থেকে বেশ খোশ মেজাজেই দেখা যায় এই যুগলকে। একসঙ্গে সিনেমায় কাজ করা থেকে শুরু করে বিভিন্ন যায়গায় একসঙ্গেই দেখা যায় তাদের।
বর্ষাকে বিয়ের পর নিজের অনেক কিছুই পাল্টে যায় অনন্তের।
অভিনেতা বলেন, অফিস থেকে এক সেকেন্ডের জন্য অন্য কোথাও যাই না। বর্ষার সঙ্গে যখন থেকে প্রেম শুরু করেছি, তখন থেকে অফিস থেকে সরাসরি ওর কাছে চলে আসি। একা কোথাও যাই না। দুজন দুজনের প্রতি দায়িত্বশীল। সামাজিকতা রক্ষার চেষ্টা করি। সব কিছু মিলেমিশে করি। এটাই আমাদের ভালোবাসার রসায়ন।
[hupso]