- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» হর্ষবর্ধনের প্রেমিকা সানজিদার ফাইটার
প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৩ | শনিবার
গত ৩০ অক্টোবর শেষ হয়েছে ‘ফাইটার’ সিনেমার শুটিং। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। শুটিং শেষ হওয়ার পর জানা গেছে, সিনেমাটিতে যুক্ত হয়েছেন সানজিদা শেখ। সানজিদার জন্ম কুয়েতে, তাঁর পরিবার অবশ্য গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। সিনেমায় তুলনামূলক নতুন হলেও টিভিতে তিনি পরিচিত নাম। ২০০৫ মালে ‘কেয়া হোগা নিম্মো কা’ দিয়ে টিভি সিরিয়ালে যাত্রা শুরু। এরপর বেশ কয়েকটি সিরিয়াল ও রিয়েলিটি শোতে দেখা গেছে তাঁকে। টিভি সিরিয়ালের জন্য পরিচিত হলেও সানজিদার অভিনয়ের শুরুটা হয় সিনেমা দিয়ে। ২০০৩ সালে ‘বাগবান’ সিনেমায় দেখা যায় তাঁকে। এরপর তামিল, কন্নড়, পাঞ্জাবি সিনেমায় অভিনয় করলেও সেভাবে পরিচিতি পাননি। ২০১২ সালে দীর্ঘদিনের প্রেমিক আমির আলীকে বিয়ে করেন সানজিদা। তবে তাঁদের সম্পর্ক ভেঙে যায় ২০২১ সালে। বর্তমানে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সানজিদা প্রেম করছেন বলে খবর। তবে দেখা যাক হর্ষবর্ধনের হবু বউ সানজিদা ফাইটারে কপাল খুলে কিনা।
[hupso]