- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» ন্যাদারল্যান্ডসের সামনে ৩২২ রানের দূর্গম যাত্রা
প্রকাশিত: ০৯. অক্টোবর. ২০২৩ | সোমবার
দলের কেউ সেঞ্চুরি করতে পারেননি। এমনকি আশির ঘরের ইনিংসও নেই কারো। কিন্তু তিন ফিফটিতে ভর করেই ডাচদের বিপক্ষে ৭ উইকেটে ৩২২ রানের বড় সংগ্রহ গড়ে ফেললো নিউজিল্যান্ড।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নেদারল্যান্ডস। শুরুটা দেখেশুনে করেন কিউই দুই ওপেনার। ৭৩ বলের উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলেন ডেভন কনওয়ে আর উইল ইয়ং।
৪০ বলে ৩২ করা কনওয়েকে সাজঘরে ফিরিয়ে এই জুটি ভাঙেন ফন ডার মারউই। দ্বিতীয় উইকেটে ৮৪ বলে ৭৭ রানের আরেকটি জুটি গড়েন রাচিন রাবিন্দ্রা আর উইল ইয়ং।
৮০ বলে ৭ চার আর ২ ছক্কায় ৭০ করে উইকেট দিয়ে আসেন ইয়ং। হাফসেঞ্চুরি পূরণ করার পর রাচিন রাবিন্দ্রও সাজঘরে ফেরেন। ৫১ বলে ৫১ রানের ইনিংসে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান রাবিন্দ্র।
ইয়ং-রাবিন্দ্রর মতো হাফসেঞ্চুরি ছোঁয়ার সুযোগ ছিল ড্যারেল মিচেলেরও। তবে ফন ম্যাকেরনের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। ৪৭ বলে ৫ চার আর দুই ছক্কায় মিচেল করেন ৪৮ রান।
এরপর দ্রুতই গ্লেন ফিলিপস (৪) আর মার্ক চ্যাপম্যানকে (৫) তুলে নেয় ডাচরা। ১৬ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় নিউজিল্যান্ডের।
তবে এরপর টম ল্যাথাম মারকুটে খেলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন, দলকে নিয়ে গেছেন তিনশোর পথে। ৪৬ বলে ৫৩ রানের ইনিংসে ৬টি চার আর একটি ছক্কা হাঁকান কিউই অধিনায়ক।
শেষদিকে মিচেল স্যান্টনার ১৭ বলে খেলেন ৩৬ রানের হার না মানা ঝোড়ো ইনিংস। ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন ম্যাট হেনরি। নিউজিল্যান্ড শেষ ৩ ওভারে এক উইকেট হারিয়ে নিয়েছে ৪৬ রান।
নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত, পল ফন ম্যাকেরেন আর ফন ডার মারউই নেন দুটি করে উইকেট।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
