- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
প্রকাশিত: ২৭. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার
সিলেট নগরীর অভিজাত আবাসিক এলাকা হাউজিং এস্টেটে দিনে দুপুরে প্রকাশ্যে সিএনজিচালিত অটোরিকশা আটকে এক নারীর ব্যাগ ছিনতাই ও ঘটনার পর ৪ দিন পরও অভিযুক্ত কাউকে আটক করতে না পারার ঘটনায় মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি সিলেট সংবাদকে নিশ্চিত করেন, এসএমপির উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার কারণে উনাকে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
এর আগে একই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গেল ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্টের দায়িত্বে থাকা রেজাউল হাসান কয়েস লোদী।
সে সময় অভিযোগে বিএনপি জানায়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী–সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়,ওসি অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন এমন ধারণা তৈরি হয়েছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগে বলা হয়।
[hupso]