- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» জিন্দাবাজারে বিএনপির মিছিল রাস্তায় আগুন, পুলিশের ফাঁকা গুলি
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৩ | বুধবার
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সর্মথকরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।
এসময় বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তিনজনকে আটক করে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
সন্ধ্যা ৭ টায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা। তার প্রায় আধঘন্টা আগে নগরের বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকর। মিছিলটি জিন্দাবাজারের দিকে আসার পর পুলিশ তােদের ধাওয়া করে। এসময় মশাল দিয়ে সড়কেই আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এতদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।
তিনি বলেন, বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়েছে।
যে কোন ধরণের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
