- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেটে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন
প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২৩ | শনিবার
সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কে বা কারা দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুন লেগে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। তবে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বাসের উপরের অংশ।
বাসের চালক জানিয়েছেন, দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাথে সাথে আশপাশের মানুষ এসে যদি আগুন নিয়ন্ত্রণ না করতে পারলে পুরো বাস হয়তে জ্বলে পুড়ে যেত।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, জালালাবাদ থানার ওসি সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।
বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন।
তিনি বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
[hupso]