- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে এম্বুলেন্সে আগুন
প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২৩ | সোমবার
সিলেটে অবরোধ কর্মসূচিতে বিএনপির অগ্নিসংযোগ ও ভাঙচুর থেকে রক্ষা পায়নি অ্যাম্বুলেন্সও। ঝটিকা মশাল মিছিল করে অ্যাম্বুলেন্স, সিএনজি অটোরিকশা ও রিকশাসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দলটির নেতাকর্মীরা। পরে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় তারা।
রবিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে অবরোধের সমর্থনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সুবিদবাজার এলাকায় মশাল মিছিল বের করেন। এসময় তারা একটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার ভাঙচুর করে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেন।
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা দিগবিদিক ছুটোছুটি শুরু করেন। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।
বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্রাস সৃষ্টির পর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাল্টা শোডাউন করেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের একটি মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
