- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» কুলাউড়া- কমলগঞ্জে লড়াইয়ের আভাস
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার
মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ আংশিক) এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। এ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য এমএম শাহীন।
বিএনপিদলীয় সাবেক এই সংসদ সদস্যকে বুধবার দলীয় মনোয়ন প্রদান করে তৃণমূল বিএনপি। শাহীন প্রার্থী হওয়ায় নাদেলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইতোমধ্যে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। তিনি মৌলভীবাজার-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
নৌকা প্রতীক পাওয়া নাদেল টানা দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পর কুলাউড়ার সন্তান হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নাদেল।
১৯৯৬ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন এমএম শাহীন। গত নির্বাচনে বিকল্প ধারার প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করেন তিনি। তবে ধানের শীষ প্রতীকের প্রার্থী সলতান মনসুরের কাছে পরাজিত হতে হয় তাকে। শাহীন এবার প্রার্থী হলেন তণমূল বিএনপির।এলাকার ভোটাররা বলছেন যদি দিনের ভোট রাতে না হয় তবে লড়াইটা বোধহয় জমবে এবার।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
