- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» পররাষ্ট্রমন্ত্রীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
প্রকাশিত: ১৯. ডিসেম্বর. ২০২৩ | মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আবুল মোমেন বলেছেন- বিএনপি নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে বড় ভুল করেছে। বিএনপি হচ্ছে নালিশপার্টি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ড. মোমেন বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর। সিলেট-১ আসনের নির্বাচনের দিকে বিদেশীরাও তাকিয়ে আছে।
এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
পরে মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। এসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে নৌকার প্রচারণা ও মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী।
[hupso]সর্বশেষ খবর