- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে মটর সাইকেল চোর চক্রের ৪জন আটক
প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২৩ | সোমবার
সিলেট মহানগর থেকে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের মহানগরের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই (২৯ নং ওয়ার্ড) এলাকার মো. জালালুল ইসলামের ছেলে অলীম উদ্দিন (২৫), সিলেট মহানগরের রায়নগর রাজবাড়ী এলাকার মিতালী-৫০ এর সিরাজ উদ্দিন ওরফে কমর উদ্দিন লস্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), সিলেটের বিশ্বনাথ উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মো. কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ও মো. এনামুল হক (২৯)।
৭ এপিবিএন-এর মিডিয়া সেল জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে সোনার বাংলা কমিউনিটি সেন্টারের সামন থেকে একটি পালসার ১৫০ সিসি ও এপাচি (আরটিআর) ১৬০ সিসি মোটরসাইকেলসহ এই ৪ চোরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চোরাই চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে তারা।
আটকের পর এ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক গ্রেফতার দেখিয়ে সোমবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
