- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» আমার প্রধান লক্ষ্য মানুষকে স্বাবলম্বী করা: ড. মোমেন
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৪ | শনিবার
সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদান নিয়ে সুখবর দিয়েছেন সিলেট-১ আসনের এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শনিবার (২০ জানুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাবো। আমার প্রধান লক্ষ্য- সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্যদিয়ে দারিদ্র্যমুক্ত করা। জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়নকর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদানসহ জরুরি সব প্রকল্প গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো।
সিলেট মহানগরের মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে ৫ শ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয় হয়।
[hupso]