- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» নতুন শ্রমবাজার খুঁজতে হবে: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৪ | বুধবার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, অভিবাসন ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের সবাইকে নতুন শ্রমবাজার খোঁজার তাগিদ দেন।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)’র প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন মধ্যসত্বভোগীরা অনুপ্রবেশ না করতে পারে সে ব্যাপারে নজরদারি বাড়ানো হবে। দুই-তিন স্তরের মধ্যসত্ত্বভোগীর হস্তক্ষেপের কারণেই অভিবাসন ব্যয় অধিকহারে বেড়ে যায়।
এছাড়া প্রতিমন্ত্রী সবাইকে নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষকর্মী তৈরি করতে আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।
সচিব বলেন, আমাদের লক্ষ্য নিরাপদ, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন। এক্ষেত্রে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে। প্রবাসী কর্মীদের সামগ্রিক সুরক্ষায় সব অংশীজনের দায়িত্বশীল ভূমিকা খুবই জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অন্যান্য নেতারা।
[hupso]