- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটের উন্নয়ন বিষয়ক মতবিনিময়ে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৪ | শুক্রবার
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপির সাথে সিলেটের চলমান উন্নয়ন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে। সিলেটের উন্নয়নে যা কিছু প্রয়োজন তিনি তাতে সবসময় সহযোগিতা করেন। এই অঞ্চল সুন্দর ও আধুনিক করতে আমাদের সকলকে আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও সভায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরী ভূমি অধিগ্রহণ কার্যক্রম ও চলমান উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন। এতে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সভায় সিলেটের সার্বিক উন্নয়নে প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও গ্রহণে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
