- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» মাত্রাতিরিক্ত মদ্যপান করে গাড়ী চালানোর দায়ে ফুটবলার হামজা গ্রেফতার
প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৪ | শুক্রবার
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে গ্রেফতার করেছে ইংল্যান্ডের পুলিশ। এমনটি জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
গত শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটে নটিংহ্যাম্পশায়ারের ওয়েস্ট ব্রিজফোর্ডের লাফবোরোতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে হামজাকে গ্রেফতার করে পুলিশ।
হামজার দেশের বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট উনিয়নের দেওয়ান বাড়ি।
পুলিশ জানিয়েছে, মাত্রাতিরিক্ত মদপান করে গাড়ি ড্রাইভ করছিল হামজা। তার গাড়িটি থামানোর পর শ্বাসের নমুনা দিতে অস্বীকার করেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পর হামজাকে নিঃশর্ত জামিনও দেওয়া হয়। তবে ২৩ ফেব্রুয়ারি নটিংহামের ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজিরা দিতে হবে।
এ ঘটনায় কোনো বিবৃতি দেয়নি লেস্টার। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়ায় বর্তমানে এই ক্লাবকে খেলতে হচ্ছে চ্যাম্পিয়নশিপে।
হামজা গত সোমবার লেস্টারের হয়ে খেলেছেন ইপসউইচের বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
২০০৫ সাল থেকে লেস্টার সিটিতে আছেন হামজা। লেস্টার থেকে সপ্তাহে প্রায় ৭০ লাখ টাকা বেতন পান। ২০১৫ সালে দলটির হয়ে প্রিমিয়ার লিগে তার অভিষেক হয়। মাঝখানে ধারে খেলেছেন ওয়াটফোর্ডে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
