- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
» সিলেট জিন্দাবাজারে মাইক্রোবাস আটকে দিলেন এক তরুণী
প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার
সিলেট মহানগরের জিন্দাবাজার পয়েন্টে এক যুবক ও তার চালিত মাইক্রোবাস আটকে হুলস্থুল কাণ্ড করেছেন এক তরুণী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যুবক ও তরুণীকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে জিন্দাবাজার পয়েন্টে হঠাৎ এক তরুণী কালো রঙের একটি মাইক্রোবাস গাড়ি থামিয়ে এর চালকের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে ধরেন। ওই তরুণীর নাম সুলতা। তিনি মহানগরের মাদিনা মার্কেট এলাকায় থাকেন বলে জানান।
সুলতার অভিযোগ- ৩ মাস আগে তিনি ও তার দুই বান্ধবী মিলে একটি কার ভাড়া করে বেড়ানোর উদ্দেশ্যে টিলাগড় এলাকা থেকে জাফলং যান। সেই কারের চালক ছিলেন এই মাইক্রোবাসের চালক এ যুবক। জাফলং গিয়ে ৩ বান্ধবী মিলে পানিতে গোসল করেন। গোসল শেষে গাড়ির রেখে যাওয়া স্থানে এসে দেখেন- কারটি নেই। চালকের মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। চালক সেদিন কারে থাকা তাদের দুই বান্ধবির মোবাইল ফোন এবং কেনাকাটা করা কিছু মালামাল নিয়ে চম্পট দেন। সবমিলিয়ে তাদের ২৫ হাজার মালামাল খোয়া গেছে।
বৃহস্পতিবার কালো রঙের এই মাইক্রেবাস ও যুবককে আটকে সুলতা বলেন- টাকা না দিলে তিনি চালককে ছাড়বেন না।
ঘটনার সময় জিন্দাবাজার পয়েন্টে উৎসুক জনতার ভিড় জমে উঠে। পরে পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যুবক ও তরুণীকে কোতোয়ালি থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ওই তরুণী মৌখিকভাবে অভিযোগ করেছেন। দুজনের অভিভাবকদের আমরা ডেকেছি। বিষয়টি খতিয়ে দেখে সত্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
[hupso]
