- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
» রমজানের আগেই হকারমুক্ত করা হবে ফুটপাত
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
রমজানের আগেই সিলেট মহানগরের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীর পারস্থ অস্থায়ী মার্কেট নিমার্ণ কাজ পরিদর্শন কালে তিনি এ তথ্য জানান।
মেয়র বলেন, এর আগে বহুবার হকারদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোন কাজে আসেনি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানের জন্য প্রতিজ্ঞা করেছিলাম। তারই প্রেক্ষিতে হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করে নগরবাসীকে যানজট ও ফুটপাত মুক্ত শহর উপহার দিব।
তিনি আরও বলেন, দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্টন করে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে এবং সিটেবাসীর দুর্ভোগ লাঘব হবে। একটি সুন্দর শহর নির্মাণ করতে সবার আগে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন। তাদেরকে নিয়েই আমি একটি ‘গ্রিন, ক্লিন, স্মার্ট সিলেট’ নির্মাণ করবো।
এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
[hupso]