- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» ধোপাগুলে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
প্রকাশিত: ০২. এপ্রিল. ২০২৪ | মঙ্গলবার
সিলেটে সাদাপাথর নামক টুরিস্ট বাস উল্টে অন্তত বিশ পর্যটক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (০২ এপ্রিল) বেলা ১টার দিকে সিলেটের ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সাদাপাথর নামে বাসটি অন্তত বিশ পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরের আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। স্থানীয়রা বেশ কয়েকজন আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে বাকিদের উদ্ধার করে।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া জানান, পর্যটকবাহী বাস উল্টে বাসটিতে থাকা সব যাত্রী আহত হয়েছেন। ভোলাগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় একটি ব্রিজের কাছে অতিরিক্ত গতিতে মোর নিতে গিয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়। এর আগে বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
