- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
» সিলেট সিভিল সার্জন অফিসের চীফ মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর আর নেই
প্রকাশিত: ০১. মে. ২০২৪ | বুধবার
সিলেট সিভিল সার্জন অফিসের চীফ মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আলমগীর রেনু (৫৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় মারা গেছেন।
আলমগীর রেনুর ছোট ভাই রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিকাবী বাজার তাদের ফার্মেসী মেডিফার্মার বিপরীতে রাস্তার পূর্বপাশে দাঁড়িয়ে তারা দুই ভাই কথা বলছিলেন এসময় হঠাৎ আলমগীর রেনু দাঁড়ানো অবস্থা থেকে বুকে হাত রেখে মাটিতে নুযে পড়ে যান এবং তখনি তিনি মারা যান। লিটন জানান সকালে তার মরদেহ কুমিল্লার মেঘনা থানায় তার গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে সেখানে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এদিকে সিলেটের সিভিল সার্জন মনিসার চৌধুরী মোঃ আলমগীর রেনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত,মৃত্যুর খবর পেয়ে আমি তৎক্ষনাৎ দেখতে গিয়েছিলাম, তার রুহের মাগফেরাত কামনা করি, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
