- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে রাতভর ঝড়বৃষ্টি বজ্রপাত
প্রকাশিত: ০৬. মে. ২০২৪ | সোমবার
সিলেটে সোমবার (৬ মে) সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। কোনো কোনো স্থানের উপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এতে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ৭টা থেকেই সিলেটজুড়ে তুমুল বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে খানিকটা থামলেও পৌনে ১১টা থেকে ফের শুরু হয় বৃষ্টি। এ রিপোর্ট লেখা (দুপুর ১টা) পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছিলো।
এদিকে, জেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে গাছের শাখা-প্রশাখা ভেঙে পড়েছে, কোথাও বৈদ্যুতিক তার ছিঁড়েছে। ফলে সিলেটের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে। এতে বিপাকে পড়েছেন মানুষজন।
এদিকে কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকালে উপজেলার ৩নং দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। গত দুইদিনে সিলেটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানিয়েছেন, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় সিলেটে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গবেষকরা আগেই জানিয়েছিলেন
গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে বেশি বজ্রপাত হওয়ার আশঙ্কা করেছিলেন সিলেটে আবহাওয়াবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন- যেসব অঞ্চলে বজ্রপাত বেশি হবে এর মধ্যে রয়েছে সিলেট বিভাগ।
[hupso]
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
