- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে চলছে ধরপাকড় তল্লাশি
প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৪ | বৃহস্পতিবার
কোটা সংস্কার ইস্যুতে সিলেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটে এ পর্যন্ত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার এজাহারে প্রায় আড়াই শ’ জনের উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১৬ হাজার জনকে।
এসব মামলায় ১৭ জুলাই থেকে সোমবার (২২ জুলাই) পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানায় ৫, জালালাবাদ থানায় ৪ ও দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এই ১০টি মামলায় ২৪৪ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সোমবার (২২ জুলাই) রাত পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার রাতে আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মোহম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলাগুলো পুলিশ অ্যাসল্ট, সরকারি কাজে বাঁধা, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয়েছে। এসবের মধ্যে একটি মামলার বাদী কুমারগাঁও বিদ্যুতকেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) ও বাকিগুলোর বাদী পুলিশ।

সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
