- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেট তপোবনে ছাত্র- জনতার হামলা মারধর ভাঙচুর
প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৪ | সোমবার
সিলেট তপোবনে ছাত্র- জনতার হামলা মারধর ভাঙচুর
৫ আগস্ট পতিত স্বৈরাচারী অবৈধ সরকারের প্রধান ১৬ বছরের এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্তার উৎখাত, ভারতীয় তাবেদার শেখ হাসিনার পতনের পর শহর জুড়ে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামীলীগের বাসা বাড়ীতে ভাঙচুরও আগুন লাগিয়ে দেয়।ঘরের মুল্যবান জিনিসপত্র লুটপাট করা হয় । মকবুল হোসেনের ঘরে থাকা টাকা পয়সা স্বর্ণালংকার লুপাটের অভিযোগ করেন তার আত্মীয় শাহান মিয়া। তিনি জানান বিকেল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটায় সিলেট – সুনামগঞ্জ রোডের আখালিয়া তপোবন আবাসিক এলাকায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হোসেন আহমদের বাসায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা , এসময় তারা বাসার বাহির অংশে ভাঙচুর করে, পরে দরজা ভেঙ্গে ছাত্র নেতা হোসেন আহমদের অসুস্থ চাচা মকবুল হোসেনকে পেয়ে মারধর করে। এতে তিনি গুরুতর জখম হন। হামলাকারীরা তাকে বেধড়ক পিটায় তার মাথা ফেটে রক্ত বের হয় এবং মারের চুটে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেখানে নারী ও শিশুরাও আঘাত প্রাপ্ত হন। শাহান মিয়া বলেন মকবুল হোসেন অসুস্থ মানুষ তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন তবু তারা তাকে নির্মমভাবে মারধর করে । এক সময় হামলা কারীরা মকবুল হোসেনকে মৃতভেবে বাসার নীচে উঠানের এক কোনায় ফেলে রেখে চলে যায়। পরে মকবুল হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
