- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» সিলেটে মাহা থেকে লুণ্ঠিত মালামাল ফেরত দিচ্ছে আন্দোলনকারীরা
প্রকাশিত: ০৬. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
সিলেটের অন্যতম কাপড় ও প্রসাধনসামগ্রীর দোকান মাহাতে লুটপাট হওয়া জিনিসপত্র ফিরিয়ে দিচ্ছে স্থানীয় জনতা।
আরআগে আজ সকাল থেকে নগরীর নয়াসড়ক মসজিদের মাইকে ঘোষনা করে লুটপাট হওয়া জিনিসপত্র
ফিরিয়ে দেওয়ার আহবান জানানো হয়।
শেখ হাসিনার পদত্যাগের পর গত সোমবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।
সোমবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মাহি উদ্দিন আহমদ সেলিমের ব্যবসাপ্রতিষ্ঠান মাহাতে ভাঙচুর ও লুটপাট হয়। রাত ৯টা পর্যন্ত এই প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় । পরে রাতে সেনাবাহিনীর একটি দল সেখানে গেলে লুটপাটকারীরা চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কয়েক দফায় নয়াসড়ক মসজিদের মাইকে লুটপাট হওয়া মালামাল ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়ে ঘোষনা করে এলাকাবাসী। পরে অনেকেই লুট হওয়া মালামাল ফিরিয়ে দিয়ে যান।
সরকার পতনের পর সিলেটে উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র- জনতা আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। এক পর্যায়ে সিলেটের বিভিন্ন সরকারি স্থাপনা, সরকারি ও প্রশাসনিক বিভিন্ন অফিস, মন্ত্রী, আওয়ামী লীগের নেতা- কর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর হয়েছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
