- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» অটোপাসের দাবীতে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২৪ | শনিবার
চৌহাট্টা আবারও উত্তাল, এবার অটোপাসের ইস্যুতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।
গত ১৫ জুলাই থেকে আন্দোলনে আন্দোলনে উত্তাল সিলেট। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেট শান্ত হতে শুরু করেছিলো। তবে এবার ভিন্ন এক ইস্যুতে সিলেটে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।
শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে
মহানগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। তাদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের বক্তব্য- আজ দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা। তবে ঘণ্টাখানেক পর তারা সেনাবাহিনীর নির্দেশে সড়ক ত্যাগ করে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
