- ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট
- সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ তীব্র যানজট
- ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ তলা থেকে নীচে পড়ে মৃত্যু
- খুন রহস্যজনক!
- এসএসসি পরীক্ষা; প্রতিবারই পিছিয়ে পড়ছে ছেলেরা
- ৯ ফুট লম্বা চুলে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন রেনু
- দেশে প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট সিলেটে স্থাপনের পরিকল্পনা ।
- পাকিস্তানের ময়লার ভাগারে পাওয়া ছত্রাক, আশাবাদী বিজ্ঞানীরা
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ পরিচয় সনাক্ত
- প্রতিমাসে ২৫০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে নিয়ে যাচ্ছে চাইনিজরা
» পটল তুললেন মেঘলা নায়িকা হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল
প্রকাশিত: ১৪. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার
ঢাকাই শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা। তবে তিনি আরাবি রহমান নামে অচিরেই শোবিজে আত্মপ্রকাশ করবেন সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই জানিয়েছিলেন। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। তবে স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে স্বপ্নবাজ মেঘলা।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়ি মারা গেছেন এই অভিনয়শিল্পী।
মৃত্যুর খবর নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা সংনাদ মাধ্যমকে বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠান্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। শুকরবার (১৩ সেপ্টেম্বর) বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
মেঘলা ঢাকার শ্যামলী বসবাস করতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়েই মডেলিংয়ে নাম লেখান তিনি। নিচ্ছিলেন সিনেমার প্রস্তুতি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্ত হওয়ার খবরও পাওয়া গেছে। নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান মেঘলা।
[hupso]