- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» ওরা কারা?
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৪ | শনিবার
ভারতে পালানোর সময় সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে চার নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাছে হস্থান্তর করা হয়েছে। এসময় পালিয়ে যায় সঙ্গে থাকা এক যুবক।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১২৭২/৪ সীমান্ত পিলারের কাছে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
আটককৃতরা হলেন- যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকার হরমুজ সর্দারের মেয়ে জেবা বেগম (৩৫), খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাটখেলপাতা এলাকার মোজাফ্ফর গাজীর মেয়ে নুর নাহার (৩৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী এলাকার খাইরুল শেখের স্ত্রী লিপি বেগম (৪০) ও খুলনা জেলার খালিশপুর উপজেলার শিবপুর এলাকার ত আব্দুর রশিদ ঢালীর মেয়ে রিমি ঢালি (১৮)।
পালিয়ে যাওয়া যুবকের নাম মোঃ জুয়েল রানা (২৫)। তিনি গোয়ানঘাট উপজেলার উত্তর প্রতাপপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশর সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সংগ্রাম বিওপির এলাকার সীমান্ত পিলার ১২৭২/৪ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে মায়াবী ঝর্ণা নামক স্থান থেকে তাদের আটক করে স্থানীয় জনতা। পরে তাদের বিজিবির হাতে হস্থান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
