- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» প্রাণে বাঁচতে আত্মহত্যা করলেন কানাইঘাটের যুবক
প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৫ | সোমবার
সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দেওয়ার পর আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। নিহত ওই রোগী সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ (৩০)।
রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে ভর্তি হন সিলেটের কানাইঘাট উপজেলার ফয়েজ আহমেদ। হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সিলেট মহানগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অপারেশনের ভয়ে রবিবার রাতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে ফয়েজ আহমেদ আহত হন। পরে হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
[hupso]সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
