- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
» লন্ডনে আওয়ামীলীগের সমাবেশ ও মার্চ ফর বাংলাদেশ সম্পন্ন
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৫ | মঙ্গলবার
সিলেট সংবাদ ডেস্ক: লং মার্চ ফর বাংলাদেশ ও সমাবেশকে ঘিরে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হয়েছিলেন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও দেশ থেকে পালিয়ে যাওয়া বিভিন্ন জেলার লুটপাটকারী হিসেবে চিহ্নিত নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন ১৯৭১ সালের ৮ই আগস্ট—লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে হয়েছিল “রিকগনাইজ বাংলাদেশ র্যালি। সেদিন মুক্তিকামী প্রবাসী বাঙালির গর্জন কাঁপিয়ে দিয়েছিল বিশ্ব বিবেককে।
আর আজ, ১৫ই সেপ্টেম্বর ২০২৫—একই জায়গায় আবারো ইতিহাসের পুনর্জাগরণ! “র্যালি ফর বাংলাদেশ”-এ প্রবাসী জনতার অভূতপূর্ব জোয়ারে প্রমাণ হলো—আওয়ামী লীগই একমাত্র দল, যার আছে ইতিহাস রচনার শক্তি, জনতার হৃদয় জয় করার ক্ষমতা!
লন্ডনের মাটিতে এর আগে কোনো রাজনৈতিক দল এতো বড় গণজোয়ার সৃষ্টি করতে পারেনি। যা আজ আওয়ামী লীগ করে দেখিয়েছে—এটি শুধু একটি সমাবেশ নয়, এটি ইতিহাসের পুনরাবৃত্তি, এটি আগামী দিনের অগ্রযাত্রার বার্তা।
ইতিহাস কখনো বিদায় নেয় না—
ইতিহাস শুধু বলে: “আবার দেখা হবে! সমাবেশে বক্তব্য রাখেন ব্রিটেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক,সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সফিকুর রহমান চৌধুরী সুনামগঞ্জের সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের আন্ডারগ্রাউন্ড লিডার বিধান কুমার সাহা
সাবেক সাংসদ রঞ্জিত সরকার, সাবেক ওয়ার্ড কমিশনার আজাদুর রহমান আজাদ, সাবেক ছাত্রনেতা সুশান্ত দাস গুপ্ত, জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হোসেন আহমদ ও ছাত্রলীগ নেতা মোহাম্মদ ডালিম হোসেন প্রমুখ।
সর্বশেষ খবর
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
