- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন,শোকাহত দেশ!
- সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
» সিলেটে অনৈতিক কাজে লিপ্ত থাকা ৪ হোটেল সিলগালা
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২৫ | রবিবার
প্রতিশ্রুতি কোনো কাজ নয়, কাজ এবং প্রতিশ্রুতি যদি হাতে হাত রেখে এগিয়ে যায় তখন বাস্তবায়নটা হয় চমৎকার। পুলিশ কমিশনার আব্দুল কদ্দুছ চৌধুরী তাঁর লক্ষ্যে দৃঢ় সংকল্পবদ্ধ। তাঁর রোজকার কাজগুলো চমৎকারীত্বে থাকে ভরা।
অসামজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীতে গত এক সপতাহে অভিযান চালিয়ে চারটি হোটেল সিলগালা করা হয়েছে। এছাড়া এই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল,
গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।
এছাড়া গত এক সপ্তহে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম ও চোলাই মদ ১০২ লিটার উদ্ধার করেছে মহানগর পুলিশ।
চোরাচালান পণ্য উদ্ধারের মধ্যে রয়েছে- ভারতীয় শাড়ি ২০৭১ পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় বিড়ি ১,৬৮,০০০ শলাকা, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট।
গত সপ্তাহে নগরী থেকে মাদক ব্যবসায়ী ১৬ জন, তালিকাভুক্ত ছিনতাইকারী ১০ জন ও চিহ্নিত চোর ২৪ জনসহ মোট দুই শতাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
[hupso]