- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
- বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথ দেখাবে : তাহসিনা রুশদীর সংবাদ বিজ্ঞপ্তি:
- সিলেট মাজার জিয়ারতে ফখরুল
- সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
- মৌলভীবাজারে স্বামী -স্ত্রী প্রার্থী
» সিলেটে এয়োদশ সংসদ নির্বাচনে ৪৭ প্রার্থী মনোনয়ন জমা দিলেন।
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মনোনয়ন দাখিলের শেষ দিনে এসে দেখা গেছে, মনোনয়ন সংগ্রহকারীর তুলনায় দাখিলকারীর সংখ্যা কিছুটা কমেছে।
সিলেটের ছয়টি আসন থেকে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও শেষদিনে মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী এবং তারা সবাই মনোনয়ন দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন প্রার্থী। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন। সিলেট-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, মনোনয়ন দাখিলের শেষদিনে মোট ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
[hupso]