- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
- নগরীতে ১০ হকার আটক
- সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে ——–তাহসিনা রুশদী
» সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা সংবাদ বিজ্ঞপ্তি :
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৬ | শনিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ -ওসমানী নগর) বিএনপি মনোনীত প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ।
তিনি জানান, সিলেট-২ আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়।
এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সিলেট জেলা রিটার্নীং অফিসারের কাছে ও বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র বৈধ্য ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বলেন, ‘ বিশ্বনাথ-ওসমানীনগর বাসীর ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এ জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি। এম ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমি মানুষের অধিকার, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের বিজয়।

