- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
- উন্নয়ন ও শান্তির নিরাপদ জনপদ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তাহসিনা রুশদীর, এমপি
- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
» সংঘবদ্ধ অপপ্রচারের নিন্দা জানালেন ড. ইউনুস
প্রকাশিত: ১১. নভেম্বর. ২০২৩ | শনিবার
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস এএফপিকে বলেছেন, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো তাকে মিথ্যাভাবে দুর্নীতির জন্য অভিযুক্ত করেছে কারণ তিনি আদালতে একাধিক মামলা লড়ছেন। বিষয়টির নিন্দা জানিয়ে তিনি একে “শক্তিশালী মহল” কর্তৃক চালিত সংঘবদ্ধ অপপ্রচার বলে আখ্যায়িত করেছেন।
নিজের অগ্রগামী ক্ষুদ্র-ঋণ ব্যাংকের মাধ্যমে লাখো কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করার কৃতিত্ব দেওয়া হয় ৮৩ বছর বয়সী ইউনূসকে। কিন্তু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতি ক্ষিপ্ত। তিনি তাকে দরিদ্রদের “রক্ত চোষা”র জন্য অভিযুক্ত করেছেন।
রাষ্ট্র-চালিত মিডিয়া, নিউজ ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি এবং ইসরাইলকে আর্থিক সাহায্য করার জন্য অভিযুক্ত করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এটি একটি ‘ফ্ল্যাশপয়েন্ট ইস্যু’। কারণ, বাংলাদেশ দেশটিকে স্বীকৃতি দেয় না।
এএফপিকে দেওয়া এক বিবৃতিতে ইউনূস বলেন, “আমি নাম বলতে চাই না, তবে এগুলো শক্তিশালী মহল কর্তৃক সমর্থিত বলেই আমার বিশ্বাস”। স্পষ্টভাবে ওইসব প্রতিবেদনগুলোকে অস্বীকার করেছেন বলেও তিনি জানিয়েছেন।
২০০৭ সালে রাজনীতিতে সংক্ষিপ্ত যাত্রার পর বাংলাদেশি বিষয়গুলো নিয়ে ইউনূস খুব কমই মন্তব্য করে থাকেন। দৃশ্যত সমন্বিতভাবে মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে বারবার দুর্নীতির অভিযোগের কারণেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান।
ইউনূস বলেন, “সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেইজ এবং ওয়েবসাইটগুলোর একটি নেটওয়ার্ক আমরা দেখতে পেয়েছি যেগুলো আমাকে লক্ষ্য করে বিকৃত ছবি এবং ভিডিও সহ অসংখ্য মিথ্যা এবং বানোয়াট বিষয়বস্তু তৈরি করে থাকে। তারা এমনকি আমার নামে মিথ্যা উদ্ধৃতিও দেয়।
[hupso]এই বিভাগের আরো খবর
- প্রায় এক লক্ষ শিক্ষক নিয়োগ দিবে NTRCA, গণবিজ্ঞপ্তি আজ, আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা।
- ঈদের জামাত শেষে দেশ বাসীর জন্য দোয়া চাইলেন প্রধান উপদেষ্ঠা
- বঙ্গবন্ধু শেখ মুজিব ও জাতীয় চার নেতার স্বীকৃতি বাতিল করা হয়নিঃ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়
- নতুন নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক
- ঢাকার বিকল্প রাজধানী হতে পারে যে শহর? এআই বলছে সিলেট
