- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» রাতে ঘুমাবার আগে যে ৩ খাবার না খাওয়া ভালো
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার
শরীর সুস্থ রাখতে হলে অবশ্যই খাবারের প্রতি যত্নশীল হতে হবে। কারণ বিভিন্ন ধরনের খাবার আপনার পুষ্টির চাহিদা পূরণ করে ও শরীর সুস্থ রাখে। তবে কিছু খাবার রয়েছে; যা ঘুমানোর আগে খেলে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
টিভি দেখা, মোবাইল ফোনে চোখ রাখার মতো বিষয়গুলো ঘুমে বিঘ্ন ঘটায়। এছাড়া কিছু খাবার রয়েছে যা রাতে শোবার আগে খেলে ঘুমাতে সমস্যা হতে পারে। রাতে ঘুমানোর আগে এসব খাবার না খাওয়া ভালো।
Advertisement
আরও পড়ুন যেসব কারণে হঠাৎ মৃত্যু হতে পারে
আসুন জেনে নিই রাতে ঘুমানোর আগে যেসব খাবার খাবেন না-
১. রাতে ঘুমানোর আগে রসুন খাবেন না। রসুন খেলে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। এটা তাপ উৎপাদনকারী ভেষজ হিসেবে পরিচিত। রসুনের রাসায়নিক উপাদান রাতে বুক জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। রাতের খাবার তৈরিতে কেবল স্বাদ ও ঘ্রাণের জন্য সামান্য রসুন ব্যবহার করা উচিত।
২. রাতে ‘ডার্ক চকলেট’ খাবেন না। এতে লুকায়িত ক্যাফেইন ও চিনি ঘুমে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। চকোলেট মজার হলেও এটা হরমোনে ভারসাম্যহীনতা বাড়ায়। ফলে সারা রাত জাগ্রত রাখে। তাই রাতে ঘুমানোর আগে চকোলেট না-খাওয়াই ভালো।
৩. রাতে ঘুমানোর আগে পরিশোধিত কার্বোহাইড্রেট ধরনের খাবার খাবেন না। এতে শরীরে অস্বস্তি দেখা দেয়। রাতে ঘুমানোর আগে পনিরের পাস্তা বা এই ধরনের খাবার খেলে অস্বস্তি দেখা দেয়। রাতের পরিবর্তে দিনে জটিল শর্করা ও উচ্চ-চর্বি যুক্ত খাবার গ্রহণ করা ভালো।
[hupso]