- কর্তব্যে অবহেলার দায়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে
- সিসিকের প্রশাসক হলেন কাইয়ুম চৌধুরী
- রমজানে নির্ধারিত মুল্যে মাংস বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেবে সিসিক
- অর্থমন্ত্রী হচ্ছেন সিলেটের রেজা কিবরিয়াই
- সিলেট থেকে কারা হচ্ছেন মন্ত্রী?
- বিভাগে দিরাই- শাল্লা ব্যতিক্রম
- বৃহত্তর সিলেটের ১ টি ছাড়া সবক’টি আসনে বিএনপি জয়ী
- রা রাতে বিভিন্ন পরিচয়ে কেন্দ্রে ঢুকতে চেয়েছিলো
- সিলেট টু ম্যানচেস্টার বিমানের রুট বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- পুলিশ সদস্যের টাকা ছিনতাইয়ের আসামী গ্রেফতার
» একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারছেন। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল আগামী ১৬ই সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ই সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।
আগামী ২০ ও ২১ই সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩শে সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫শে সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ই অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ই অক্টোবর।
এ বছর সর্বোচ্চ ভর্তি ফি আট হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেয়া হবে না।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
গত ২৮শে আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন। সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি থাকবে।
