- একে একে ভেঙে পড়ল সেতুর সাত গার্ডার
- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অব্যাহতি
- সিলেটে ছি ন তা ই কা রীর হাতে প্রাণ গেল র্যাব সদস্যের
- সিলেটে আবারো বাড়ছে বৃষ্টি
- সিলেটে শিশু ফাহিমার ধর্ষক হত্যাকারী গ্রেফতার
- সিলেটের জেলা প্রশাসকের বি রু দ্ধে রাস্তায় নামলেন ব্যবসায়ীরা
- বিএনপির রাজনীতি করতাম বলে বৈষম্যের শিকার হয়েছি : আরিফুল হক
- যুদ্ধ কঠিন নয় ট্রাম্পকে বিশ্বাস করাটা ইরানিদের জন্যে কঠিন
- দ্রুত ছড়াচ্ছে যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী
- চার দিন পর রোদে স্বস্তি, হাওরের কৃষকদের ধান কাটা–শুকানোর ধুম
» ভক্তের কান্ডে আতঙ্কিত শ্রুতি
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২৩ | মঙ্গলবার
দক্ষিণী তারকা শ্রুতি হাসান। সমানতালে কাজ করে যাচ্ছেন বলিউডেও। তার রয়েছে অগণিত ভক্ত। তারকা শিল্পীদের ভক্তদের সামলাতে হিমশিম খেতে হয়। ঠিক এমন পরিস্থিতিতেই পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় শ্রুতিকে। সে সময় তিনি লক্ষ করেন, এক ভক্ত তাকে ক্রমাগত অনুসরণ করে চলেছেন। বিমানবন্দরে নিজের গাড়ি খুঁজছিলেন অভিনেত্রী। সেই সময় শ্রুতি ও তার টিমের সদস্যদের পিছু নেন ওই ব্যক্তি। এতে শ্রুতি কিছুটা ভয় পেয়ে যান।
বুঝতে পারছিলেন না কেন সেই লোক তাকে অনুসরণ করছেন। তার এই আচরণে বিরক্ত হয়ে নিজের টিমের সদস্যদের তার বিষয়ে জিজ্ঞাসাও করেন শ্রুতি। টিমের সদস্যরাও ওই ব্যক্তিকে সেখান থেকে সরাতে পারেনি। শ্রুতি গাড়িতে ওঠার সময় তার একেবারে কাছাকাছি চলে আসেন তিনি। তখন তাকে অভিনেত্রী প্রশ্ন করেন, তিনি কে। তাতে অবশ্য কিছু লাভ হয়নি। শেষমেশ বিরক্ত হয়ে গাড়িতে উঠে বিমানবন্দর থেকে বেরিয়ে যান শ্রুতি।
[hupso]